শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নাইট্যাগের সভাপতি হলেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা

নাইট্যাগের সভাপতি হলেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা
অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা

প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা শিক্ষাবিদ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লাকে সভাপতি করে টিকাবিষয়ক নীতি নির্ধারণী কমিটি ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (নাইট্যাগ) নতুন করে গঠন করেছে সরকার। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাইট্যাগ জাতীয় টিকা নীতি তৈরি করবে। পাশাপাশি টিকা প্রযুক্তির গবেষণা, ইপিআইতে নতুন টিকা সংযোজন, ইপিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে পরামর্শ দেবে নাইট্যাগ।

নতুন কমিটিতে মোট ২১ জন সদস্য রয়েছেন। এর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ সাব্বির হায়দার। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তরের প্রতিনিধি পদাধিকারবলে এই কমিটির সদস্য। একই সাথে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার–১ মো. মহিউদ্দিন আল হেলালকে কমিটির সদস্য করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওজিএসবি প্রতিনিধি, আইসিডিডিআরবির বিজ্ঞানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিসহ বেশ কয়েকজন টিকা, পুষ্টি, স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞকে কমিটির সদস্য করা হয়েছে।

টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাইট্যাগের ভূমিকা অনেক। নতুন টিকার প্রবর্তন, জাতীয় টিকা ক্যাম্পেইন—এসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাইট্যাগ বড় ভূমিকা রাখে।

উল্লেখ্য, অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মেডিকেল শিক্ষার্থীদের জনপ্রিয় বই ‘স্টেপস অন পেডিয়াট্রিক্স’-এর লেখক।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology