শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সেন্ট্রাল ইউনিভার্সিটির ৬ শতাধিক নবীন ছাত্রীকে সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা

সেন্ট্রাল ইউনিভার্সিটির ৬ শতাধিক নবীন ছাত্রীকে সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা
নবীনবরণে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে যেই সাবজেক্টেই গ্র্যাজুয়েশন করবে, হায়ার স্টাডি করবে এবং শুধু স্পেশালিস্ট হলেই হবে না, নিজ সাবজেক্টে মুসলিম স্পেশালিস্ট হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য-সাংস্কৃতিক বিভাগীয় দায়িত্বশীলা রাইসা রিফাত জুইন বলেন, নিজেকে পুরো পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। তবে শুধু দুনিয়াবী দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারার দক্ষতাই আমাদের জীবনের সবচেয়ে বড় দক্ষতা।

সংগঠনটির কেন্দ্রীয় অফিস বিভাগীয় দায়িত্বশীলা আঞ্জুমান আরা ইভা বলেন, নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জনের মাধ্যমে আত্মগঠনের সুযোগ হিসেবে কাজে লাগাবে। আগামীতে নিজেদের যোগ্য করে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ঢাকা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology