বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ নিয়োগ দেবে। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আবেদন ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ১৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

কোর্স: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স;

পদসংখ্যা: নির্দিষ্ট নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে)। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮-২৩ বছর;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়);

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি;

উচ্চতা (নারী): ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি;

আরও পড়ুন: সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

শিক্ষাগত যোগ্যতা—

*জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*২০২৬ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মার্চ ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology