বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

যোগ্য সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও পাবে, আমাদের কাছে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

যোগ্য সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও পাবে, আমাদের কাছে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্তির যোগ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আসতে হবে না বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও পাওয়ার যোগ্যতা রয়েছে, সেগুলোকে এমপিও দেওয়া হবে। এ জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়োজন নেই। সরকার জানে, কোন কোন স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিও পাওয়ার যোগ্য।

এমপিওভুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, যারা শিক্ষক যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে তারা অবশ্যই সবাই এমপিও পাবেন। এজন্য মিছিল মিটিং করার কেনো প্রয়োজন নেই, ক্লাস রুমে যান। আমরা জানি কোন-কোন স্কুল-কলেজ মাদ্রাসা এমপিও পেতে পারে। আমরা এপিও পৌঁছে দেবো আপনাদের আসতে হবে না।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology