শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ২০ অঞ্চলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে এ তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে সংযুক্ত ছক মোতাবেক তালিকা পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের মর্মানুযায়ী ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।
সূত্র: বাসস
ইএইচআর/ বিএন/ ডিসি









