শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রাতের আঁধারে শিক্ষকের অর্ধশত গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে শিক্ষকের অর্ধশত গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামের স্থানীয় এক শিক্ষকের ভিটার অর্ধশত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার শহরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই ভিটা থেকে কলা, পেঁপে, আম ও ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়।

শুক্রবার সকালে বাড়ির কৃষাণ গাছগুলোর মাথা কেটে ফেলা অবস্থায় দেখে বাড়িতে খবর দেন। গাছের সঙ্গে এমন শত্রুতায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত শিক্ষক রেজাউল করিম জানান, তার সঙ্গে কারও এমন শত্রুতা থাকতে পারে বলে তার জানা নেই। ওই জমি নিয়েও কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। কে বা কারা গাছগুলো কেটেছে, তা তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology