শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নতুন বছরের বই নিয়ে সুখবর, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে পাঠ্যবই

নতুন বছরের বই নিয়ে সুখবর, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে পাঠ্যবই
ছবি- এআই সম্পাদিত | ২০২৭ শিক্ষাবর্ষের প্রস্তুতি

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছে দেওয়া শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ের সব বই ইতোমধ্যে পাওয়া গেলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদার ৭৮ শতাংশ বই হাতে পেয়েছে উপজেলা শিক্ষা বিভাগ।

শুক্রবার (২৭ নভেম্বর) ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন বই বিতরণ করা হয়। এদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা নিজ নিজ বিদ্যালয়ের পক্ষে বই গ্রহণ করেন।

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩১টি মাদ্রাসার জন্য ২০২৭ শিক্ষাবর্ষে প্রায় চার লাখ পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। এর মধ্যে চাহিদার ৭৮ শতাংশ বই পাওয়া গেছে। প্রাপ্ত বইগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বলেন, উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বইয়ের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। ইতোমধ্যে চাহিদার শতভাগ নতুন বই পাওয়া গেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এসব বই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হবে।

সূত্রঃ ক্যাম্পাস টাইমস

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology