শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বড়গাছা ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মোফাজ্জল হোসেন
আসন্ন ৫নং বড়গাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বড়গাছা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রানীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে মো. মোফাজ্জল হোসেন বলেন, "দল আমাকে মনোনীত করলে এবং এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ৫নং বড়গাছা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার মানুষের সেবায় সবসময় আমাকে পাশে পাবেন।"
তিনি আরও জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি ৫নং বড়গাছা ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এসআইবি/ সিটি









