বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ‘সৈনিক’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এসএমএস ও অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

বিভাগের নাম: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেড (টিটি);

পদের নাম: সৈনিক;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বেসামরিক পদে কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী, পদ ১২, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স সাধারণ (জিডি) ট্রেড (পুরুষ ও নারী): ১৭-২২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

প্রার্থীর বয়স টেকনিক্যাল ট্রেড (টিটি) (পুরুষ ও নারী): ১৭-২৩ বছর (১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয়সহ পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। অথবা,

*এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

শারীরিক যোগ্যতা—

পুরুষ: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি;

নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি;

চোখের মান: ৬/৬;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

বিশেষ নির্দেশনা—

অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা ও রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে;

প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েক ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। যেমন: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকার;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জানুয়ারি ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

সূত্র: দৈনিক যুগান্তর, ২৬ নভেম্বর ২০২৫, পৃষ্ঠা ১০

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology