বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়
শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংস্থাটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি না হলে অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে না বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন। এ সংক্রান্ত হিসাব বিবরণী মাদ্রাসা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের হিসাব বিবরণী এখনো পাঠানো হয়নি।

সূত্রের তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে বেতন-ভাতা দিতে পৃথক গেজেট জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির জবাব না এখনো দেয়নি অর্থ বিভাগ। চিঠির জবাব অর্থাৎ পৃথক গেজেট জারি না হলে শিক্ষক-কর্মচারীরা পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন না। এজন্য পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে না।

এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের হিসাব পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষকদের হিসাব এখনো পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য অতিরিক্ত যে অর্থ প্রয়োজন সেটি একসাথে অর্থ বিভাগে পাঠানো হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলকে পে-স্কেলের আওতায় আনতে হলে পৃথক গেজেট জারি করতে হবে। তবে গেজেট জারি না হওয়ায় বিষয়টি নিশ্চিতভাবে বলার সুযোগ নেই যে তারা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন। গেজেট জারি হওয়া মাত্র অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology