বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেলিম মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এছাড়া সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, ‘মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও ভোরবেলায় বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে একজন নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি একজন খালের মধ্যে নিখোঁজ আছে। তবে এই বিষয়ের সত্যতা এখনো নিশ্চিত হতে পারছি না। ফায়ার সার্ভিসসহ উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, না পাওয়া পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত হতে পারছি না।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology