বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই

৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, তাই ষড়যন্ত্রকারীরা কখনোই সফলকাম হতে পারবে না।

শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে শক্ত ভীতের ওপর প্রতিষ্ঠিত করতে পারলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ সব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘৮০-এর দশকে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় নাম। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডা. মিলনের আত্মদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনীর গুলিতে তিনি শহীদ হন।’

আরও খবর: হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাসে একজন শিক্ষার্থী পেলেন মন্ত্রী

শাহাদৎ বার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন ডা. শামসুল আলম খান মিলন। সকল কর্তৃত্ববাদী এবং গণতন্ত্র বিরোধী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ডা. মিলন সবসময় আমাদের প্রেরণার উৎস।’

তিনি বলেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের ভয়াবহ দুঃশাসনে মানুষের ভোট, বাক-ব্যক্তি স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। মানুষের জানমালের কোন ন্যুনতম নিরাপত্তা ছিল না। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ণের মাত্রা ছিল অবর্ণনীয়।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology