বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষক শ্বশুর অবসরে ২০২৩ সালে, তার ধারণা— ‘আমার ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না’

শিক্ষক শ্বশুর অবসরে ২০২৩ সালে, তার ধারণা— ‘আমার ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না’
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, তার শ্বশুর ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে গেলেও এখনো পেনশনের টাকা পাননি। এ নিয়ে তার শ্বশুরের ধারণা, ঘরে সংসদ সদস্য থাকার পরও যখন পেনশনের টাকা পাওয়া যায় না।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার শ্বশুর ২০২৩ সালে অবসরে গেছেন, এখন প্রায় ২০২৭ সাল চলে আসছে। উনার হয়তো ধারণা যে, আমার ঘরে এমপি থাকার পরেও আমি পেনশনের টাকাটা পাই না।
বাস্তবতা নির্মম। উনি মূলত নিরীহ প্রকৃতির মানুষ এবং মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। আমি নিজে বিষয়টি দেখি। উনার সম্মানজনক জীবন পরিচালনার জন্য মনে হচ্ছে, উনি রাষ্ট্রের কাছে অনুদান চাইছেন।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘উনাদের নিজেদের জমানো টাকা এটা। নিজের বেতন থেকে সারা জীবন দিয়ে দিয়ে সরকারকে দিয়েছেন। সরকার এটা থেকে বিভিন্ন ব্যয় নির্বাহ করেছে। এরপর আজকে যখন উনারা অবসরে যাচ্ছেন, উনাদের দেওয়ার বেলায় টাকা নেই। আপনাদের টাকা দিয়ে কিন্তু অন্যদের পেনশন হয়, আপনাদের টাকা দিয়ে কিন্তু রাষ্ট্রের অন্যান্য খরচ চলে। কিন্তু আপনাকে দেওয়ার সময় টাকা নেই।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology