শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের
৪৮৩ পদে কর্মী নিয়োগে আবেদন চলছে প্রাণিসম্পদ অধিদপ্তরে © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত ১৪তম গ্রেডে ৪৮৩ পদে কর্মী নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বে এ সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নতুন সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৬। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর;

পদের নাম: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ);

পদসংখ্যা: ৪৮৩টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, পদ ১৮৮, আবেদন শুরু ১০ ডিসেম্বর

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

*প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চাকরি, পদ ৬২, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটকের প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology