শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ঢাবিতে উদ্যাপিত হলো ৫৬তম ম্যানেজমেন্ট ডে, চ্যাম্পিয়ন টিম চেকমেটস

ঢাবিতে উদ্যাপিত হলো ৫৬তম ম্যানেজমেন্ট ডে, চ্যাম্পিয়ন টিম চেকমেটস
৫৬তম ম্যানেজমেন্ট ডে উদ্যাপ © সৌজন্য প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের দীর্ঘদিনের অর্জন, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাবের (ডিইউএমসি) কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। এ সময় ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য দেন। পাশাপাশি ক্লাবের বিভিন্ন উদ্যোগ ও সাফল্য নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লাবটির ফ্ল্যাগশিপ কেস কম্পিটিশন ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’-এর পুরস্কার বিতরণী পর্ব। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের বিশ্লেষণী দক্ষতা, নতুন ধারণা এবং ব্যবসায়িক সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার সুযোগ পান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম চেকমেটস’। প্রথম রানারআপ হয়েছে ‘টিম হিজিবিজি’ এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছে ‘টিম অ্যাটলাস’।

আয়োজকেরা জানান, ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি বাস্তব ব্যবসায়িক সমস্যা নিয়ে কাজ করার মাধ্যমে ব্যবস্থাপনাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োগের অভিজ্ঞতা অর্জন করেছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ঢাকা বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology