শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাঁচানো গেল না বেরোবি শিক্ষার্থী অভিকে

বাঁচানো গেল না বেরোবি শিক্ষার্থী অভিকে
অফিক হাসান অভি © টিসিডি ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিক হাসান অভি নামের এক শিক্ষার্থী। নিহত ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের অধ্যয়নরত শিক্ষার্থী ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার কাছাকাছি সময়ে রংপুর নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তার বাসা রংপুর জেলার পীরগাছা উপজেলায় বলে জানা গেছে।

বেরোবি শিক্ষার্থী জাকির জিম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলাম কিন্তু ততক্ষণে সে আমাদের ছেড়ে চলে গেছে।

এবিষয়ে বেরোবি এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার কথা শুনে আমরা এখানে এসেছি। তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology