শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগে মুগ্ধ প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগে মুগ্ধ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় এবার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি। একইসঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজগুলোতে সৌর বিদ্যুৎ স্থাপনের উপযোগী ছাদ রয়েছে, সেইসব কলেজে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ গ্রহণের আহবান জানান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের বাসাবাড়ি এবং আশপাশ পরিছন্ন রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রতি সবসময় ইতিবাচক দৃষ্টিভিঙ্গ রাখতে প্রতিটি কলেজ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুনে সমৃদ্ধ হবে, কর্মে হবে আত্মনির্ভর, মানবিকতায সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology