শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রধানমন্ত্রী অবকাঠামোর বদলে চান শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী অবকাঠামোর বদলে চান শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার মানোন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত শিক্ষার মান উন্নয়ন নিয়ে কথা বলছেন। কারিগরি শিক্ষাকে কীভাবে ঢেলে সাজানো যায় এবং দেশের বিশাল জনগোষ্ঠীকে কীভাবে কর্মদক্ষ করে গড়ে তোলা যায়, সে বিষয়েও তার ভাবনা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সরকারের দশ মাস চলে গেছে। এবার জবাবদিহিতার সময় এসেছে। আমরা দেখতে চাই আগামী দিনে শিক্ষাব্যবস্থার প্রতিফলন কী ঘটল। আমরা কী রেজাল্ট পেলাম। সেখানে আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অবকাঠামোর বদলে শিক্ষার মানোন্নয়ন চান। তিনি প্রতিনিয়ত এ বিষয়ে কথা বলছেন। কারিগরি শিক্ষাকে নতুনভাবে সাজানো এবং দেশের বিপুল জনগোষ্ঠীকে কর্মদক্ষ করে গড়ে তোলার বিষয়টি প্রধানমন্ত্রীর ভাবনায় রয়েছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology