বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আবেদন এইচএসসি পাসেই

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আবেদন এইচএসসি পাসেই
অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাপ্রেন্টিস মেকানিক’ পদে ৪০ কর্মী নিয়োগে ৭ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৭ পদের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড;

পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স);

পদসংখ্যা: ৪০টি;

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে;

*উভয় পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.০০ থাকতে হবে;

*এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৫.০০ (এ+) থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (৮ জানুয়ারি ২০২৬ তারিখে);

আরও পড়ুন: বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৩৩৫ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology