বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭, আবেদন এইচএসসি পাসেই

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭, আবেদন এইচএসসি পাসেই
জুনিয়র অপারেটর ডিএসই নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় এ বিমান সংস্থাটি ৫৭ কর্মী নিয়োগে ৮ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস;

পদের নাম: জুনিয়র অপারেটর ডিএসই (ক্যাজুয়াল);

বিভাগ: বেতন বিভাগ ৩(১) প্রশাসন;

পদসংখ্যা: ৫৭টি;

চুক্তির মেয়াদ: ৮৯ দিন ভিত্তিতে (শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য);

বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৮ জানুয়ারি ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

*যানবাহন চালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন শেষ ২৬ জানুয়ারি

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology