শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময় রোববার
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ এর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা আগামী রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। জুম মিটিং এর মাধ্যমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬ এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬ নকলমুক্ত, সুশৃঙ্খল পরিবেশে ও সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টায় জুম মিটিং এর আয়োজন করা হয়েছে। এ জুম মিটিং এ সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আবশ্যিকভাবে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হলো। জুম মিটিং এর লিংক, আইডি ও পাসওয়ার্ড যথাসময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইলে (হোয়াটসঅ্যাপে) পাঠানো হবে।ইএইচআর/ বিএন/ ডিসি
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com









