বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রাথমিক বিদ্যালয়ের শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ

প্রাথমিক বিদ্যালয়ের শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ

প্রাথমিক বিদ্যালয়ের সব শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুততম সময়ের মধ্যে পূরণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো, ফিডিং কর্মসূচির মান ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের বদলির প্রয়োজনীয়তা যাচাইয়ের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এমপি মাহমুদা হাবিবা। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত আলোচনান্তে বৈঠকে যেসব সুপারিশের সিদ্ধান্ত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয় এবং প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তদারকি করার সুপারিশ করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ঝরে পড়া ও শিক্ষার বাইরে থাকা প্রায় ৪ কোটি জনগোষ্ঠিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে আগামী ৫ বছরে অন্তত ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনে যেকোনো প্রকার সহযোগিতা করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি প্রস্তুত রয়েছে বলে এর সদস্যরা একমত পোষণ করেন।

'ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম' র কার্যপরিধি, পূর্ববর্তী ল্যাপটপগুলো কতগুলো সচল আছে এমন তথ্য এবং ল্যাপটপ ও যন্ত্রপাতি বিতরণের পর তা তদারকির জন্য বর্তমানে কী ধরনের ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু রয়েছে- এ সংক্রান্ত প্রতিবেদন কমিটির পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমের গুণগতমান এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। সব শিশুদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি এবং প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুততম সময়ের মধ্যে পূরণ করার সুপারিশ করা হয়।

সভায় আরো আলোচনা হয়, যে সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে কর্মরত আছেন, প্রশাসনিক প্রয়োজনে তাদের অন্যত্র বদলি করার প্রয়োজন আছে কিনা তা যাচাই করে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় সব প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের জন্য নৈতিক শিক্ষার ক্ষেত্র বিস্তৃত এবং বাধ্যতামূলক করার পরামর্শ দেয়া হয়। সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শিশু কল্যাণ ট্রাস্টের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয় এবং কমিটির সব সদস্যকে ক্লাস চলাকালীন বিভিন্ন সময়ে বিদ্যালয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পরামর্শ দেয়া হয়। সভাপতি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আজকের এই প্রথম সভা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology