রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু

শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু
শেখ হাসিনার দেশে ফেরা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। ভবিষ্যতে ফিরতে চাইলে তাঁকে প্রচলিত আইন ও চুক্তির পথ অনুসরণ করতে হবে।

শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির কর্মকাণ্ডে কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া’ দল হিসেবে আখ্যায়িত করেন।

অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে ভাটির অঞ্চলে মরুকরণ সৃষ্টি হলে বাংলাদেশ তা মেনে নেবে না। নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিস্তা পাড়ের মানুষের জন্য শিগগিরই ইতিবাচক খবর আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসা আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসেন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুল রহমান হাসিবসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology