রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
নওগাঁর নতুন পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, দায়িত্ব গ্রহণ
নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। শনিবার (২৮ নভেম্বর) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এদিন নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে জেলার পুলিশ সুপার হিসেবে মোঃ ছুফি উল্লাহর দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর দায়িত্বকালীন সময়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। অপরাধ দমন, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের প্রসার এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা সহজলভ্য করার লক্ষ্যে তাঁর সময়ে নেওয়া উদ্যোগগুলো জেলা পুলিশের কার্যক্রমে যুক্ত হয়েছে।
অন্যদিকে, নতুন পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। বিদায়ী পুলিশ সুপারের সময়ে নেওয়া উন্নয়নমূলক ও জনসেবামূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখাই এখন নতুন পুলিশ সুপারের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
এসআইবি/ সিটি









