রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
দেশে ফিরলেন স্পিকার

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, গত ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী। ছয় দিনের সরকারি সফর শেষে তারাও স্পিকারের সঙ্গে ঢাকায় ফিরেছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology