শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন
কৃষি বিপণন অধিদপ্তর, © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ দেওয়া হবে। ১২ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (নীতি ও পরিকল্পনা) এবং বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর

মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়

মোট পদসংখ্যা: ৯৭টি

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত)

আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ:

১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (৮টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. কম্পিউটার অপারেটর: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৪. হিসাবরক্ষক: ৩টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে

৫. গাড়িচালক (ভারী): ১টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি।

শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৭. ক্যাশিয়ার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থাকবে মাসিক ভাতা

৮. অফিস সহায়ক: ৩৮টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদনের বয়সসীমা: ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ৫ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।

কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology