শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটি ৯৬তম বিএএফএ কোর্সে বিভিন্ন শাখায় ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ এপ্রিল ২০২৭ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী;
কোর্সের নাম: ৯৬তম বিএএফএ কোর্স;দ
পদের নাম: অফিসার ক্যাডেট;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
প্রার্থীর বয়স: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৭ জুন ২০২৭ তারিখে);
আরও পড়ুন: নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
শারীরিক যোগ্যতা—
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি;
উচ্চতা (নারী) ন্যূনতম ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি;
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী;
চোখের মাপ: ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে;
আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল ২০২৭;
যোগদানের সম্ভাব্য তারিখ: আগামী ২৭ জুন ২০২৭;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট
ইএইচআর/ সিটি/ ডিসি









