বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮

এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ‘ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট’ পদে ৪৬৮ কর্মী নিয়োগে রবিবার (১৭ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৮/০৬/২০২০ তারিখে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট-এর ১২৫টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড;

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৪৬৮টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে (১ আগস্ট ২০২৫ তারিখে) হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*নির্মাণকাজে অন্যূন ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা পেমেন্ট করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology