বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ২৮৪ কর্মী নিয়োগে রবিবার (১০ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড;
পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২৮৪টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩
অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১ আগস্ট ২০২৫ তারিখে);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে লগইনের পর রেজিস্ট্রেশন করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
অনলাইনে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট
ইএইচআর/ সিটি/ ডিসি









