রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আতিক হেলাল ও কামরুলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচজনের শাস্তি

আতিক হেলাল ও কামরুলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচজনের শাস্তি
আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ খ্রিষ্টাব্দের ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয় যুক্ত হওয়া এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসান।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. মহিউদ্দিন মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও প্রত্যাহার করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ২০২৭ খ্রিষ্টাব্দের ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো প্রত্যাহার বা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

কীভাবে এবং কার অবহেলায় এ অনাকাঙ্ক্ষিত ভুল সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology