রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ছাত্রলীগের পদ ছাড়েননি ছেলে, অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

ছাত্রলীগের পদ ছাড়েননি ছেলে, অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাহাত মৃধা

বরগুনার আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। একই সঙ্গে ছেলের সঙ্গে সব ধরনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ রবিবার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে রাহাত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেছেন তাঁর বাবা।

ছেলের এসব কর্মকাণ্ডে সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে আজ অ্যাফিডেভিটের মাধ্যমে তাকে ত্যাজ্য ঘোষণা করেন ইদ্রিস মৃধা। ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর সঙ্গে সব ধরনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করেছেন।

বাবা ইদ্রিস মৃধা বলেন, আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে ছেলে রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology