রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যুতে বাউবি উপাচার্যের গভীর শোক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
রোববার (২৯ নভেম্বর) এক শোকবার্তায় উপাচার্য মরহুম এটিএম রেজাউল হক রতনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
শোকবার্তায় আরো জানানো হয়, উপাচার্য মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।
বাউবি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আজ রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইএইচআর/ বিএন/ ডিসি









