রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

গোপালগঞ্জ জেলার আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুরে

গোপালগঞ্জ জেলার আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুরে

২০২৬ খ্রিষ্টাব্দের গোপালগঞ্জ জেলার আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা গোপালগঞ্জ জেলার পরিবর্তে মাদারীপুর জেলায় অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২০২৬ খ্রিষ্টাব্দের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। অনিবার্য কারণবশত গোপালগঞ্জ জেলার আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হলো। বাতিলকৃত গোপালগঞ্জ জেলার আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে মাদারীপুর জেলার আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology