রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

HSC Supplementary পরীক্ষায় নকলের গোপনীয় প্রতিবেদন যেভাবে পাঠাতে হবে

HSC Supplementary পরীক্ষায় নকলের গোপনীয় প্রতিবেদন যেভাবে পাঠাতে হবে

পরীক্ষার হলে নকল, অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা শনাক্ত করে তা বোর্ডকে জানাতে গোপনীয় তথ্যের বিশেষ ফরম তৈরি করা হয়েছে। এ ফরমে পরীক্ষার্থীর পরিচয়, পরীক্ষার বিষয়, ঘটনার সময়, অনিয়মের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি কোনো অন্য পরীক্ষার্থী, শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিবরণও দিতে হবে।

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের ফরমে প্রথমে পরীক্ষার নাম, খ্রিষ্টাব্দ, কেন্দ্র ও কক্ষের তথ্য দিতে হবে। এরপর যে পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রতিবেদন করা হচ্ছে, তার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

প্রতিবেদনে পরীক্ষার বিষয় ও পত্রের নাম এবং অনিয়মের ঘটনার তারিখ ও সময় উল্লেখ করতে হবে। কোনো অন্য পরীক্ষার্থী, শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিবরণও দিতে হবে।

ফরমে পরীক্ষার্থীকে নকল করতে দেখা গেছে কি না, নকলের উপকরণ কোথায় পাওয়া গেছে এবং কী ধরনের অনিয়ম হয়েছে—এসব তথ্য বিস্তারিতভাবে লেখার জায়গা রয়েছে। নকলের উপকরণ উদ্ধার করা হলে তার বিবরণও উল্লেখ করতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থী পরীক্ষার কাজে বাধা সৃষ্টি করেছে কি না, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেছে কি না, কিংবা পরীক্ষার শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তা উল্লেখ করতে হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও ঘটনার বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।

ফরমে পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তা বা পরিদর্শকের নাম, পদবি ও স্বাক্ষরের জন্যও পৃথক ঘর রাখা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা-সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত, সুপারিশ এবং শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত লিপিবদ্ধ করার ব্যবস্থাও রয়েছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology