রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষকদের বদলি সফটওয়্যারে ‘গুরুত্বপূর্ণ’ পরিবর্তনের পরিকল্পনা, সংশোধন হচ্ছে নীতিমালা

শিক্ষকদের বদলি সফটওয়্যারে ‘গুরুত্বপূর্ণ’ পরিবর্তনের পরিকল্পনা, সংশোধন হচ্ছে নীতিমালা
শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিকল্পনা হচ্ছে, তুলনামূলক ভালো হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন মানসম্পন্ন শিক্ষক পায় সেভাবে সফটওয়্যার আপডেট করা। সেজন্য বদলি নীতিমালা সংশোধন করা হবে বলে জানা গেছে।

রবিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির জন্য বিদ্যমান নীতিমালার আলোকে তৈরিকৃত সফটওয়্যারে নানা ত্রুটি রয়েছে। এ ত্রুটি দূর করতে হলে নীতিমালা সংশোধন করতে হবে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধন সনদধারীদের প্রাপ্ত নম্বরের বিষয়টি গুরুত্ব পাবে।

সূত্রের তথ্য বলছে, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বদলির জন্য একাধিক আবেদন পড়েছে। আবেদনকারীদের মধ্যে অনেকেরই নিবন্ধনের নম্বর কম। ফলে প্রতিষ্ঠানপ্রধান ও অধ্যক্ষদের বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে। এ জন্য আবেদনকারীদের মধ্যে যাদের ফলাফল ভালো এবং মেধাতালিকায় অবস্থান উপরের দিকে তারা যেন ভালো প্রতিষ্ঠানে সুপারিশ পায়—সেভাবে সফটওয়্যার আপডেটের পরিকল্পনা করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘বদলি নীতিমালা সংশোধন করা হবে। নতুন নীতিমালায় নানা বিষয়ে সংশোধন আসবে। ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানগুলোতে কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

নীতিমালা পরিবর্তন হলে সফটওয়্যারও পরিবর্তন হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘সফটওয়্যার আপডেটের বিষয়ে টেলিটকের সঙ্গে কথা হয়েছে। নীতিমালা সংশোধন হয়ে জারি হওয়ার পর সফটওয়্যার আপডেট হবে।’

এদিকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবিতে টানা পাঁচ দিন ধরে অনশন করছেন নারী শিক্ষকরা। তাদের সাথে রয়েছে শিশুরা।

গত ২৫ নভেম্বর থেকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আদেশের দাবিতে আমরণ অনশন করছেন নারী শিক্ষকরা। তাদের দাবি দ্রুত বদলির আদেশ জারি। তবে ৫দিন ধরে বদলির আদেশের দাবিতে আমরণ অনশনে থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে কেউ এখনো যোগাযোগ করেনি।

অনশনে বসা শিক্ষিকা শাম্মি ক্যাম্পাস টাইমসকে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছি। এনটিআরসিএ’র মাধ্যমে নারায়ণগঞ্জ বন্দরে একটি কলেজে পোস্টিং পাই। আমার বাড়ি গাইবান্ধা। সেখানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে পড়াই। আমার সাথে তার দুইজন ছেলে থাকেন। পাঁচ দিন ধরে প্রেসক্লাবের সামনে অনশনের বসেছি। আমি দ্রুত বদলির আদেশ জারির দাবি জানাচ্ছি। নিজ পরিবারের কাছে ফিরতে চান তিনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হহস্তক্ষেপ কামনা করেন।

আরেক শিক্ষিকা নাহিদা ইসলাম। তার পোস্টিং গোপালগঞ্জে, বাড়ি ঢাকায়। সেখানে তিনি একটি বেসরকারি এমপিওভুক্ত স্কুলে ইংরেজি বিষয়ে পড়ান। তিনিও দ্রুত বদলির আদেশের দাবিতে সামনে অনশনে বসেছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology