রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মুশফিকের অবসরে হৃদয়ছোঁয়া বার্তা রিয়াদের

মুশফিকের অবসরে হৃদয়ছোঁয়া বার্তা রিয়াদের
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ

প্রায় ১৮ বছর একসঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। আবার একজন আরেকজনের অধীনেও খেলেছেন। তবে গল্পটা এখানেই শেষ নয়।

আত্মীয়ের বন্ধনেও আবদ্ধ তারা। সম্পর্কে ভায়রা-ভাই। সবমিলিয়ে মুশফিককে নিয়ে রিয়াদের বাড়তি আবেগও স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকের বিদায়ের ঘোষণায় এবার আবেগঘন এক বার্তাই দিলেন মিস্টার সাইলেন্টকিলার। একই সঙ্গে মুশির ভূয়সী প্রশংসাও করেছেন রিয়াদ। তার ভাষায়, বাংলাদেশে জন্ম নেওয়া, ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিক।

রিয়াদ লিখেছেন, 'মাশাআল্লাহ। অবসর এবং বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য অভিনন্দন। বহু বছর ধরে তোমাকে খুব কাছ থেকে দেখেছি। একজন ক্রিকেটার ও ছোট ভাই হিসেবে সব সময় তোমাকে শ্রদ্ধা ও প্রশংসা করেছি।'

রিয়াদ আরও লিখেছেন, 'নিঃসন্দেহে তুমি বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া অন্যতম সেরা ক্রিকেটার। দেশের ও ক্রিকেটের একজন অসাধারণ প্রতিনিধি। একই সঙ্গে তুমি একজন চমৎকার মানুষ, নিজের ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিতও।'

হ্যাশট্যাগে মুশফিককে কিংবদন্তি আখ্যায় রিয়াদের ভাষ্য, 'তোমার ভবিষ্যৎ জীবনের প্রতিটি উদ্যোগের জন্য রইল শুভকামনা। হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি শ্রদ্ধা।'

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
নির্মাণ : REM Technology