রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
SSC-2027: অনিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণে জটিলতা, সমাধান জানাল শিক্ষা বোর্ড
SSC পরীক্ষা ২০২৭-এ অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে কারা অংশ নিতে পারবে, তা স্পষ্ট করে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অংশ না নেয়া নির্দিষ্ট শিক্ষার্থীরা Irregular হিসেবে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া এক থেকে চার বিষয়ে Failed পরীক্ষার্থীদের সুযোগ এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক বছরের জন্য Registration নবায়ন করে পরীক্ষায় বসার সুযোগও রাখা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বিজ্ঞপ্তিতে দৃষ্টি আর্কষণ করা হয়েছে।
এতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৭-এর ফরমপূরণের ক্ষেত্রে কিছু-কিছু প্রতিষ্ঠান অনিয়মিত পরীক্ষার্থীদের ফরমপূরণে জটিলতা সৃষ্টি করছেন। ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তির ৪ নং কলামে ফরমপূরণের। বিষয়ে স্পষ্টভাবেই উল্লেখ আছে। ফের অনিয়মিত পরীক্ষার্থীদের ফরমপূরণের বিষয়ে তথ্য উল্লেখ করা হলো।অনিয়মিত পরীক্ষার্থী: ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ খ্রিষ্টাব্দের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৫ এবং ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০০২৭ খ্রিষ্টাব্দে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।
২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৪র্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়-বিষয়গুলো অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় ৪র্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে ফের এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়-বিষয়গুলো অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা ৪র্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।
রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ: ২০২২-২০২৩ খ্রিষ্টাব্দের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো ১ বিষয়ে অকৃতকার্য আছে সে সব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবলমাত্র ১ বছরের জন্য নবায়ন করে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখিত তথ্য মোতাবেক ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরমপূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইএইচআর/ বিএন/ ডিসি









