রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই, সহজ হবে নিবন্ধন প্রক্রিয়া
সাংবাদিকতার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো নির্দিষ্ট মাপকাঠি না থাকলেও সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তবে সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে। একই সঙ্গে নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।
ইএইচআর/ সিটি/ ডিসি
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান হাসান রাব্বী
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com
সংশ্লিষ্ট ক্যাম্পাস:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়









