রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সেরা এইচআর সফটওয়্যারের পুরস্কার পেল ড্যাফোডিলের ‘পারফেক্ট এইচআর’

সেরা এইচআর সফটওয়্যারের পুরস্কার পেল ড্যাফোডিলের ‘পারফেক্ট এইচআর’
ড্যাফোডিল গ্রুপের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. জহিরুল হক চৌধুরী

ড্যাফোডিল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘পারফেক্ট এইচআর’ সেরা এইচআর সফটওয়্যারের পুরস্কার পেয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) অষ্টম জাতীয় সম্মেলনে ‘বেস্ট এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার সল্যুশন টুলস’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার শেরাটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এফবিএইচআরওর নিরপেক্ষ ও গোপনীয় মূল্যায়নপ্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে একটি স্বাধীন বিচারক প্যানেল নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সফটওয়্যারগুলোর কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য, তথ্যের গোপনীয়তা এবং গ্রাহকদের অভিজ্ঞতা যাচাই করে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন করে।

সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন তিনি। ড্যাফোডিল গ্রুপের পক্ষে ‘বেস্ট এইচআর সফটওয়্যার সল্যুশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. জহিরুল হক চৌধুরী, এফসিএমএ।

এআই-চালিত ‘পারফেক্ট এইচআর’ একটি সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। এটি স্বয়ংক্রিয়ভাবে জীবনবৃত্তান্ত যাচাই ও প্রার্থী বাছাই, কর্মী নিয়োগ, দক্ষতা ও সম্ভাবনা মূল্যায়ন, বেতন-ভাতা ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ এইচআর কার্যক্রম সহজ করে। তথ্যনির্ভর বিশ্লেষণের মাধ্যমে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সময়োপযোগী কৌশলগত সিদ্ধান্ত নিতে, কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে এবং সামগ্রিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে সহায়তা করে।

এ অর্জন বাংলাদেশের সফটওয়্যারশিল্পে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের প্রযুক্তিগত উদ্ভাবন, এআই-নির্ভর সমাধান এবং প্রযুক্তিসেবা প্রদানের অঙ্গীকারের স্বীকৃতি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিএইচআরওর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সংগঠনটির সহসভাপতি ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. ফরিদ এ. সোবহানীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কা, ভারত ও ফিলিপাইনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অধ্যাপক এবং বিশেষজ্ঞরাও সম্মেলনে অংশ নেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: শের-ই-বাংলা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology