রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মধ্যপ্রাচ্যের পর আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের পর আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
I আফ্রিকায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে ইরানের দাবি

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করেছে তেহরান। এ পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সির (ওয়ানা) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

হোসেইন মোহেব্বির দাবি, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্য কয়েকটি ঘাঁটি এখন ব্যবহারের অনুপযোগী। এ কারণে মার্কিন সামরিক বাহিনী আফ্রিকার বিভিন্ন এলাকায় নতুন ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে।

আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে থেকে সামরিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই ওয়াশিংটন কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলের দিকে নজর দিচ্ছে।

সাম্প্রতিক কয়েক মাসে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে। তবে এসব ক্ষয়ক্ষতির পরিমাণ ও সামরিক ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ইরানের চালানো বেশির ভাগ হামলা প্রতিহত করা হয়েছে। ফলে ইরানের পক্ষ থেকে মার্কিন ঘাঁটি ধ্বংস এবং আফ্রিকায় নতুন ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে করা দাবিগুলো এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

সূত্র: আলজাজিরা; ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology