রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর © টিসিডি ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান।

হামলাকারীরা ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেন। এরপর ব্যাংকের নথিপত্র ও আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখার কার্যক্রম চলছিল।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology