রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ, তালিকা দেখুন এখানে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কম হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে দুই শিক্ষা বোর্ডের ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। অন্য বোর্ডগুলোও একই ধরনের পদক্ষে নেবে বলে জানা গেছে।
দুই শিক্ষা বোর্ডের শোকজ নোটিশ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২২টি কলেজ এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৮২টি কলেজ রয়েছে।
উভয় বোর্ডের নোটিশেই প্রত্যাশিত শিক্ষার্থী পাস না করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিগত পাঁচ বছরের ফলাফলের পরিসংখ্যানসহ প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র নিয়ে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। পাশাপাশি কলেজ থেকে কোনো প্রতিনিধি পাঠানো যাবে না বলে সতর্ক করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘প্রথমে আমরা শূন্য পাস প্রতিষ্ঠানগুলোকে শোকজ দিয়েছি। এখন ১০ শতাংশের কম পাস কলেজগুলোকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। যেসব কলেজ থেকে ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে— তাদের ব্যাপারেও ভবিষ্যতে কঠোর অবস্থানে যাব। একই সঙ্গে অন্যান্য বোর্ডগুলোকেও এ ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অতীতে রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সুনামের জন্য পরিকল্পনা ছাড়াই যত্রতত্র এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, যা বর্তমান মানদণ্ডে টিকতে পারছে না। এগুলোকে সরকার নানা প্রক্রিয়ার মধ্যে আনার চিন্তা-ভাবনা করছে।’
ঢাকা বোর্ডে ১-১০ শতাংশ পাস ২২ কলেজকে শোকজ
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ শতাংশ পাসের হারের ২২ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গুলশানের ক্রাউন কলেজ, পাসের হার ৬ দশমিক ৬৭ শতাংশ, পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং খিলক্ষেতের ডুমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শতাংশ করে।
এ ছাড়া গাজীপুরের জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ; নরসিংদীর ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ ও পাচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে ৪ শতাংশ; মুন্সীগঞ্জের সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ; মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ ও বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ পাসের হার রয়েছে।
তালিকায় আরও আছে টাঙ্গাইলের পলাশতলী মহাবিদ্যালয়ে ৮ দশমিক ৫১ শতাংশ, ড. সায়ীদা খান মহিলা কলেজে ১০ শতাংশ ও ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ দশমিক ০৯ শতাংশ; শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে ৬ দশমিক ৪৫ শতাংশ, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৮ দশমিক ৮৯ শতাংশ ও চিকন্দি শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ৮৮ শতাংশ; রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ, বেলগাজী আলিমুজ্জমান স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ৮৪ শতাংশ ও অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দশমিক ০৩ শতাংশ; গোপালগঞ্জের গোপালগঞ্জ আইডিয়াল কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ এবং কিশোরগঞ্জের কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ ও জারাইতলা স্কুল অ্যান্ড কলেজে ৬ দশমিক ২৫ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ৩০ শতাংশের নিচে পাস ৮২ কলেজ
বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১১.১১ শতাংশ), মোহনপুর পাবলিক কলেজ (পাসের হার ১২.৫০ শতাংশ), হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ (পাসের হার ১২.৬৪ শতাংশ), খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৩.৫১ শতাংশ), নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ (পাসের হার ১৫.০০ শতাংশ), আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ১৫.৫৬ শতাংশ), ভোলইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৫.৫৬ শতাংশ), ডা. যোবায়দা হান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ১৬.৯২ শতাংশ), চলন মহাবিদ্যালয় (পাসের হার ১৭.৩৫ শতাংশ), পয়ালগাছা ডিগ্রি কলেজ (পাসের হার ১৮.৭১ শতাংশ), ছোট শরীফপুর ডিগ্রি কলেজ (পাসের হার ১৯.৩৩ শতাংশ), আগানগর আদর্শ কলেজ (পাসের হার ১৯.৪৬ শতাংশ), শংকুচাইল ডিগ্রি কলেজ (পাসের হার ১৯.৭৮ শতাংশ), ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ (পাসের হার ২০.১৫ শতাংশ), মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ (পাসের হার ২১.৫১ শতাংশ), আব্দুল গফুর ভূইয়া কলেজ (পাসের হার ২১.৭৯ শতাংশ), নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ (পাসের হার ২১.৮০ শতাংশ), লাকসাম মডেল কলেজ (পাসের হার ২২.৪৫ শতাংশ), সামছুল হক কলেজ (পাসের হার ২৩.০২ শতাংশ), চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ (পাসের হার ২৩.৬৬ শতাংশ), আড্ডা ডিগ্রি কলেজ (পাসের হার ২৪.০৭ শতাংশ), শাহ্ শরীফ ডিগ্রি কলেজ (পাসের হার ২৪.৬২ শতাংশ), বদিউল আলম কলেজ (পাসের হার ২৫.৩৭ শতাংশ), বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ (পাসের হার ২৬.৯২ শতাংশ), ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ২৭.৬২ শতাংশ), দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ (পাসের হার ২৭.৮৪ শতাংশ), রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ (পাসের হার ২৮.০৭ শতাংশ), জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজ (পাসের হার ২৮.১৯ শতাংশ), কাশীনগর কলেজ (পাসের হার ২৮.২৪ শতাংশ), সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাই স্কুল ও কলেজ (পাসের হার ২৯.৪১ শতাংশ) ও হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ (পাসের হার ২৯.৯০ শতাংশ)।
চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠান হলো
চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ পাসের হার (পাসের হার ১০.০০ শতাংশ), বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ (পাসের হার ১২.৭৯ শতাংশ), সাচার ডিগ্রি কলেজ (পাসের হার ১৭.৩৫ শতাংশ), কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৯.০৫ শতাংশ), লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ২১.৪৩ শতাংশ), নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ (পাসের হার ২৩.৪৪ শতাংশ), ফরক্কাবাদ ডিগ্রি কলেজ (পাসের হার ২৩.৫০ শতাংশ), সুজাতপুর ডিগ্রি কলেজ (পাসের হার ২৪.৭৪ শতাংশ), নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ (পাসের হার ২৪.৮৮ শতাংশ), চিতোষী ডিগ্রি কলেজ (পাসের হার ২৫.৮৪ শতাংশ), মুন্সী আজিম উদ্দিন কলেজ (পাসের হার ২৬.২৩ শতাংশ), নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ২৭.৪৮ শতাংশ), কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ২৮.১৬ শতাংশ)।
নোয়াখালী জেলার ১৫টি প্রতিষ্ঠান হলো
থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ১৩.৩৩ শতাংশ), খলিলুর রহমান ডিগ্রি কলেজ (পাসের হার ১৪.৫৩ শতাংশ), বাঁধেরহাট আবদুল মালেক কলেজ (পাসের হার ১৫.৫৬ শতাংশ), হাতিয়া কলেজ (পাসের হার ১৬.১৯ শতাংশ), চৌধুরীহাট ডিগ্রি কলেজ (পাসের হার ১৮.৬৭ শতাংশ), চর মটুয়া ডিগ্রি কলেজ (পাসের হার ২০.২৫ শতাংশ), এম এ হাসেম কলেজ (পাসের হার ২০.৩১ শতাংশ), হাতিয়া কমিউনিটি কলেজ (পাসের হার ২০.৮৩ শতাংশ), সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ২১.৮২ শতাংশ), মাইজদী পাবলিক কলেজ (পাসের হার ২২.১১ শতাংশ), কানকিরহাট ডিগ্রি কলেজ (পাসের হার ২২.৪৪ শতাংশ), চাপরাশিরহাট ইসমাইল কলেজ (পাসের হার ২৪.১২ শতাংশ), মেজর (অব.) আবদুল মান্নান কলেজ (পাসের হার ২৪.৭৯ শতাংশ), জালাল উদ্দিন ডিগ্রি কলেজ (পাসের হার ২৬.৩৪ শতাংশ) ও চরজব্বার ডিগ্রি কলেজ (পাসের হার ২৯.৪৫ শতাংশ)।
ফেনী জেলার ৪টি প্রতিষ্ঠান হলো
খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৪.২৯ শতাংশ), আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৭.৩৯ শতাংশ), হাজী মনির আহমদ ডিগ্রি কলেজ (পাসের হার ১৮.৫৬ শতাংশ), আমিরাবাদ ভবনী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার২৩.০৮ শতাংশ)।
লক্ষ্মীপুর জেলার ১১টি প্রতিষ্ঠান হলো
লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ (পাসের হার ১০.০৮ শতাংশ), জিল্লুর রহিম কলেজ (পাসের হার ১১.৮১ শতাংশ), দত্তপাড়া ডিগ্রি কলেজ (পাসের হার ১৩.৪৫ শতাংশ), জনতা ডিগ্রি কলেজ (পাসের হার ১৪.২২ শতাংশ), দালাল বাজার ডিগ্রি কলেজ (পাসের হার ১৬.৩০ শতাংশ), কফিল উদ্দিন ডিগ্রি কলেজ (পাসের হার ১৮.৭২ শতাংশ), ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ (পাসের হার ২২.৭৩ শতাংশ), রামগতি আহমদিয়া কলেজ (পাসের হার ২২.৭৯ শতাংশ), জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ২৮.৫৭ শতাংশ), আবদুল হাদী কলেজ (পাসের হার ২৯.৪১ শতাংশ) ও দল্টা ডিগ্রি কলেজ (পাসের হার ২৯.৮৬ শতাংশ)।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি প্রতিষ্ঠান হলো
মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ (পাসের হার ১৯.৩৫ শতাংশ), কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ (পাসের হার ২১.৬০ শতাংশ), সলিমগঞ্জ কলেজ (পাসের হার ২৪.২৫ শতাংশ), আলীম উদ্দিন জোবেদা কলেজ (পাসের হার ২৫.৬১ শতাংশ) ও ছতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ২৯.৬৩ শতাংশ)।
ইএইচআর/ সিটি/ ডিসি









