রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা

কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলার কেন্দ্র স্থানান্তর করার কারণে এ নির্দেশনা দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ এর গোপালগঞ্জ জেলার কেন্দ্র স্থানান্তর করার কারণে পরীক্ষার্থীদের আগের ডাউনলোড করা প্রবেশপত্র বাতিল করা হলো এবং পরীক্ষার্থীদের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড ও প্রিন্ট করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সরবরাহসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গোপালগঞ্জ জেলার সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ করা হয়েছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology