বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে উত্তাল রংপুর পলিটেকনিক

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে উত্তাল রংপুর পলিটেকনিক

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ ঘটনায় ক্যাম্পাসে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করছেন।

জানা যায়, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ ওঠে। এরপরই মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন আচরণ করেন। সেই সঙ্গে ক্যাম্পাসের মাঠে নবীনবরণ আয়োজনের অনুমতি না দিয়ে তিনি অন্য অনুষ্ঠান ও বহিরাগতদের সুযোগ দেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা প্রশাসনিক অব্যবস্থাপনা করেছেন তিনি।

এ ব্যাপারে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ বলেন, শিক্ষার্থীদের এসব অভিযোগ সত্য নয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে আলটিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ তুলে তারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology