বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিরোধে মামলা নয়, আলোচনার নির্দেশ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিরোধে মামলা নয়, আলোচনার নির্দেশ
এআই জেনারেটেড প্রতীকী ছবি

সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে আদালতে মামলা না করে আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা বাস্তবায়নে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২২ নভেম্বরের চিঠির সূত্র উল্লেখ করে অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা চিঠির বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা চিঠিতে বলা হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে মামলা উদ্ভব হওয়ার কারণে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়াসহ সরকারি অর্থের অপচয় হয়। এধরনের পরিস্থিতিতে বিরোধ নিষ্পত্তি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে মামলা পরিহারের লক্ষ্যে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের 'আন্তঃমন্ত্রণালয় আইনগত বিরোধ নিষ্পত্তি কমিটি' গঠন করা আছে। এই কমিটির কার্য পরিধির মধ্যে উল্লেখযোগ্য হলো 'কমিটি একাধিক সরকারি প্রতিষ্ঠানের পরস্পর বিরোধী অবস্থানের ক্ষেত্রে আদালতে মামলা না করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে'। কমিটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা না করে সরকারি প্রতিষ্ঠানগুলো একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করলে তা মামলা দায়েরকারী এবং মামলা দায়েরের অনুমোদনকারী কর্মকর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।

এমন অবস্থায়, একাধিক সরকারি প্রতিষ্ঠানের পরস্পর বিরোধী অবস্থানের ক্ষেত্রে আদালতে মামলা না করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় আইনগত বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology