রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
এবার শোকজ দেওয়া হলো ১-১০ শতাংশ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানকে, তালিকা দেখুন এখানে
শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের কারণ জানতে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে। রবিবার (২৯ নভেম্বর) বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের ১-১০% পাসকৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কাম্য পর্যায়ে শিক্ষার্থী পাশ না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ ব্যাখ্যা প্রদানসহ আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষগণকে সশরীরে বিগত ৫(পাঁচ) বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইএইচআর/ সিটি/ ডিসি









