রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ইনানীতে গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

ইনানীতে গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
গ্যাসকূপে বিস্ফোরণণেবাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত হয়েছেন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় উদগীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পরবর্তী কার্যক্রম চলাকালে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস সালাম জানান, সম্প্রতি গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভে ও পরবর্তী কার্যক্রম চালাচ্ছিলেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে বাপেক্সের সাত কর্মী দগ্ধ ও আহত হন।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন। ঘটনার পর আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্য তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, টানা প্রায় এক মাস জ্বলার পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্সের বিশেষজ্ঞ দল। আগুন নিয়ন্ত্রণের পর কূপটির পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সার্ভের কাজ শুরু করা হয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ শুরু হয়। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। পরে দীর্ঘ এক মাস ধরে আগুন জ্বলতে থাকার পর বাপেক্সের বিশেষজ্ঞ দল তা নিয়ন্ত্রণে আনে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology