রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকের সামনের সড়কে আগুন দিয়ে অবরোধ
আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এসময়ে তারা হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে 'জয় বাংলা' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
এদিকে, গত ১৮ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় এমনিতেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। এর মধ্যে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইএইচআর/ সিটি/ ডিসি









