শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি, পদ ৮৬

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি, পদ ৮৬
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডে ১৮ ক্যাটাগরির পদে ৮৬ কর্মী নিয়োগে ৭ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ এপ্রিল সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ১৪ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ;

১. পদের নাম: সহকারী স্থপতি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: স্থাপত্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৬৬২, আবেদন এসএসসি পাসেই

২. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি ৬ ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৬০৮

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ই/এম);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৬. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৭. পদের নাম: বিভাগীয় হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৫,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯

৮. পদের নাম: ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট থাকতে হবে;

*বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ডে গতি প্রতি মিনিটে যথাক্রমে ৫০ এবং ৮০ শব্দ হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ হতে হবে;

৯. পদের নাম: অডিটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বিটিআরসিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯

১০. পদের নাম: ড্রাফটসম্যান;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ দুই বছর মেয়াদি ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে;

১১. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে;

১২. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স থাকতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: ডিএনসিসিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৮

১৩. পদের নাম: ভার্টিকেল ট্রান্সপোর্ট অ্যাটেনডেন্ট (ভিটিএ);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

১৪. পদের নাম: জুনিয়র অডিটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ হতে হবে;

১৫. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি, পদ ১৬২

১৬. পদের নাম: চেইনম্যান (শিকল বাহক);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

১৭. পদের নাম: এমএলএসএস;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

১৮. পদের নাম: গার্ড;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৭ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology