শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২৪০০০-২৮০০০ বেতনে চাকরি আবুল খায়ের গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হয়েছে ৭ জানুয়ারি থেকে—চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ২৪ থেকে ২৮ হাজার টাকা বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৪,০০০—২৮,০০০ টাকা;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে চাকরি, বয়স ২৫ হলেই আবেদন
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি ডিগ্রি থাকতে হবে;
*উপস্থাপনায় দক্ষতা ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
আরও পড়ুন: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, ৮ প্রতিষ্ঠানে পদ ৯৯৭
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









